দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নকআউটের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে কলম্বিয়া। টুর্নামেন্টের শুরুটা দারুণভাবে করেছে দক্ষিণ আমেরিকার এই দলটি। গত সপ্তাহে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় তারা।
অন্যদিকে ডিআর কঙ্গোও শুরুতেই নজর কাড়ে পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়ে। সেই ম্যাচে পাওয়া এক পয়েন্ট এবং গোল তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে, ফলে নকআউটে ওঠার সুযোগ এখনো টিকে আছে আফ্রিকার এই দলের সামনে।
তবে পরিসংখ্যান ও ইতিহাসে কিছুটা এগিয়ে কলম্বিয়া। আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে তাদের শুরুটা ভালো না হলেও পরবর্তীতে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে তারা। ১৯৯০ সালে ক্যামেরুনের কাছে ২-১ গোলে হারার পর থেকে আফ্রিকান দলের বিপক্ষে টানা তিন ম্যাচে জয় পেয়েছে কলম্বিয়া—প্রতিটি ম্যাচেই ব্যবধান ছিল এক গোল: ১৯৯৮ সালে তিউনিসিয়ার বিপক্ষে ১-০, ২০১৪ সালে আইভরি কোস্টের বিপক্ষে ২-১ এবং ২০১৮ সালে সেনেগালের বিপক্ষে ১-০।
অন্যদিকে ডিআর কঙ্গোর জন্য এটি বিশ্বকাপে নতুন ইতিহাস রচনার সুযোগ। ১৯৭৪ সালে জাইর নামে খেলতে নেমে টানা তিন ম্যাচে হারের পর মোট ১৪-০ গোল ব্যবধানে বিদায় নিয়েছিল তারা। দীর্ঘ সময় পর বিশ্বকাপে ফিরে পর্তুগালের বিপক্ষে ১-১ ড্র করে প্রথম পয়েন্ট ও প্রথম গোলের স্বাদ পেয়েছে দলটি।
/অ